ইয়াসের খান চৌধুরী
মাননীয় প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে, আমরা নান্দাইলের মাটি ও মানুষের অধিকার রক্ষায় এবং একটি আধুনিক, তথ্যসমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।
আমার সম্পর্কে
জনগণের সেবায়, ন্যায়ের পথে অবিচল
আমি ইয়াসের খান চৌধুরী, শহীদ রাষ্ট্রপতির জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সদস্য হিসেবে এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি।
নান্দাইল উপজেলা (১৫৪ নং আসন)-এর মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। আমার মূল লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং একটি আধুনিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা।
- ✓ স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা।
- ✓ তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও আইটি খাতের উন্নয়ন।
- ✓ তৃণমূল মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকা।
মাননীয় প্রতিমন্ত্রী
নান্দাইল গড়বো নতুন উদ্যমে
জনগণের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
জিরো টলারেন্স
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সব ধরনের চাঁদাবাজি ও জুলুম বন্ধে আমরা কঠোর অবস্থানে। নান্দাইল হবে নিরাপদ ও শান্তিময়।
শিক্ষা ও স্বাস্থ্য
আধুনিক মানসম্মত শিক্ষা এবং দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে ঔষধ ও সুচিকিৎসা নিশ্চিত করা।
কৃষি বিপ্লব
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষি বিপ্লব ঘটানো। কৃষকদের ন্যায্য মূল্য এবং প্রয়োজনীয় সার ও বীজ সহজলভ্য করা হবে।
বেকারত্ব মুক্তি
কারিগরি শিক্ষা ও আইটি সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যার স্থায়ী সমাধান এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।
"মাদক ও চাঁদাবাজমুক্ত নান্দাইল গড়াই আমাদের অঙ্গীকার"
Recent Update
শুকরিয়া নান্দাইল! ধানের শীষের বিজয়ে নতুন ভোরের পথে বাংলাদেশ। 🗳️🌾 বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহ! ময়মনসিংহে-৯ (নান্দাইল) আসনের আমার প্রিয় সর্বস্তরের […]
গণতন্ত্রের বাতিঘর: শোকাতুর হৃদয়ে আমাদের অবিচল যাত্রা বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার প্রিয় নান্দাইলবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। […]
আমার পথচলা
নান্দাইলের মানুষের সাথে কাটানো কিছু স্মৃতিময় মুহূর্ত
































সরাসরি যোগাযোগ করুন
Address
মাননীয় প্রতিমন্ত্রীর কার্যালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
নির্বাচনী এলাকার কার্যালয়:
নান্দাইল উপজেলা বিএনপি কার্যালয়,
নান্দাইল, ময়মনসিংহ-১৫৪ নং আসন।
ইমেইল: contact@yaserkhanchowdhury.com
