শুকরিয়া নান্দাইল! ধানের শীষের বিজয়ে নতুন ভোরের পথে বাংলাদেশ।

শুকরিয়া নান্দাইল! ধানের শীষের বিজয়ে নতুন ভোরের পথে বাংলাদেশ। 🗳️🌾

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

আলহামদুলিল্লাহ! ময়মনসিংহে-৯ (নান্দাইল) আসনের আমার প্রিয় সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার অন্তরের গভীর থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ গণতন্ত্রের জয় হয়েছে, জয় হয়েছে আপনাদের ভোটাধিকারের।

আমাকে ৮৫,৭৬১ ভোটে নির্বাচিত করে আপনাদের সেবক হিসেবে কাজ করার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি চিরঋণী। এই বিজয় শুধু আমার নয়, এই বিজয় নান্দাইলের প্রতিটি মেহনতি মানুষের, প্রতিটি সাহসী তরুণের এবং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী প্রতিটি সৈনিকের।

আমার বিশেষ অনুরোধ: বিজয় উল্লাসে আমরা যেন কেউ সীমা লঙ্ঘন না করি। মনে রাখবেন, আমরা একটি শান্তিকামী ও সুশৃঙ্খল নান্দাইল গড়ার শপথ নিয়েছি। কোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলায় লিপ্ত হবেন না। আপনাদের আচরণে যেন বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়, সেদিকে খেয়াল রাখুন। আমাদের লড়াই প্রতিহিংসার বিরুদ্ধে, ভালোবাসার পক্ষে।

আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিলে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং উন্নত নান্দাইল গড়ে তুলি। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসাই হবে আমার আগামী দিনের পথ চলার শক্তি।

বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ!

আপনাদের একান্ত আপনজন, ইয়াসের খান চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য, ময়মনসিংহ-৯ (নান্দাইল)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top