রাষ্ট্র মেরামতের ৩১ দফা

শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর রূপরেখা।

জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে সংবিধানে 'গণভোট' ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের ম্যান্ডেট গ্রহণের বিধান পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে।

রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতির দায়িত্ব ও প্রধানমন্ত্রীর ক্ষমতার সুনির্দিষ্ট বিন্যাস করা হবে।

একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না—এমন বিধান কার্যকর করা হবে।

জাতীয় সংসদে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি উচ্চকক্ষ অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন করা হবে।

বাকি ৩১টি দফা বিস্তারিত পড়তে আমাদের ইশতেহার ডাউনলোড করুন।

পূর্ণাঙ্গ ৩১ দফা PDF

স্মার্ট নান্দাইল ভিশন ২০৩০

আগামীর সমৃদ্ধ ও আধুনিক নান্দাইল গড়ার অঙ্গীকারনামা

🛡️

নিরাপদ নান্দাইল

  • মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন।
  • কিশোর গ্যাং কালচার নির্মূলে জিরো টলারেন্স।
  • পাড়া-মহল্লায় সিসিটিভি ও নিরাপত্তা বৃদ্ধি।
💻

আইটি ও কর্মসংস্থান

  • নান্দাইল হাই-টেক পার্ক ও ফ্রিল্যান্সিং হাব।
  • তরুণদের জন্য আইটি স্কলারশিপ প্রদান।
  • উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা।
🚜

আধুনিক কৃষি

  • ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কোল্ড স্টোরেজ।
  • আধুনিক সেচ ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি।
  • সরাসরি কৃষকের হাতে সার ও বীজ পৌঁছানো।
🏗️

রাস্তা ও অবকাঠামো

  • প্রতিটি গ্রামীন সড়ক টেকসই পাকা করা।
  • প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ।
  • জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।
🏥

উন্নত স্বাস্থ্যসেবা

  • ২৪ ঘণ্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস।
  • ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক সরঞ্জাম।
🎓

মানসম্মত শিক্ষা

  • প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব।
  • অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
  • কারিগরী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র।
⚖️

স্বচ্ছ প্রশাসন

  • দালালমুক্ত ও হয়রানিমুক্ত সরকারি দপ্তর।
  • 'জনতার মুখোমুখি' জবাবদিহিতা অনুষ্ঠান।
  • অনলাইনে দ্রুত নাগরিক সেবা প্রদান।
💡

স্মার্ট হাট-বাজার

  • হাট-বাজারে সোলার স্ট্রিট লাইট স্থাপন।
  • উন্নত পয়ঃনিষ্কাশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
  • পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে ফ্রি ওয়াইফাই।

Connect with me

Name
Scroll to Top